সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পিএসএল শুরুর আগেই করাচি স্টেডিয়ামে আগুন

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

এফএনএস : আজ পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের। এর মধ্যেই করাচি জাতীয় স্টেডিয়ামে ঘটল এক অনাকাক্সিক্ষত ঘটনা। জিও নিউজের সূত্রমতে, স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিএসএলের জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল ধারাভাষ্যকক্ষ। বাউন্ডারি সীমানার দড়িও এ আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি। ফায়ার ব্রিগেড ডেকে আগুন নেভানো হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, জরুরি অবস্থা মোকাবিলায় ফায়ার ব্রিগেডের একটি দল করাচি স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে।

জৈব সুরক্ষাবলয়ের মধ্যে রাখার উদ্দেশ্যে করাচি স্টেডিয়ামের তৃতীয় তলা থেকে ধারাভাষ্যকক্ষ মাঠের পাশে নামিয়ে আনা হয়েছে। পিএসএলে এবার অংশগ্রহণ করবে ৬টি দল। ২৭ জানুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি ইতি ঘটবে সপ্তম আসরের। আগের আসরগুলোতেও প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। এবারও আগের প্রযুক্তির সঙ্গে আরও কিছু যোগ করেছে পিএসএল কর্তৃপক্ষ। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজকরা জনিয়েছে, এবার পিএসএল সম্প্রচারের জন্য মাঠে রাখা হবে ৩০টি হাই-ডেফিনেশন ক্যামেরা। সেই সঙ্গে থাকবে বাগি ক্যাম ও ড্রোন ক্যামেরাও।

মূলত টিভির দর্শকদের স্বাচ্ছন্দ্য দিতে এসব প্রযুক্তি যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের পিএসএলে খুব কাছ থেকে স্পাইডার ক্যামের মাধ্যমে ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের মধ্যকার কথোপকথন দেখানো হবে। যদিও পিএসএলে প্রযুক্তিটি আগেও ব্যবহার হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে পিএসএলের এবারের আসর ২৫ শতাংশ দর্শকের উপস্থিতিতে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি। পিএসএলের দুই বছরের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে তারা ২৪ মিলিয়ন ডলার (প্রায় ২০৬ কোটি টাকা)। পাকিস্তানের স্থানীয় দুটি স্পোর্টস চ্যানেল ‘এ’ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস ২৪ মিলিয়ন ডলারে এই স্বত্ব কিনে নিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris