সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ক্যারিয়ারের নতুন অধ্যায়ে হজসন

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

এফএনএস : বয়স ৭৪-৭৫ হওয়ার বেশ আগেই অবসরে চলে যান ফুটবল কোচদের অনেকে। রয় হজসন সেখানে এই বয়সেই ডাগ আউটে ফিরছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। অনেকটা চমক দেখিয়ে ওয়াটফোর্ড নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড জাতীয় দলের সাবেক এই কোচকে। প্রিমিয়ার লিগের ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করে হজসনের নিয়োগ। চলতি মৌসুমের শেষ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে দায়িত্বটি পালন করবেন ৭৪ বছর বয়সী কোচ। ক্লাওদিও রানিয়েরির স্থলাভিষিক্ত হলেন তিনি। গত অক্টোবরে দুই বছরের চুক্তিতে দায়িত্ব পাওয়া রানিয়েরিকে সোমবার বরখাস্ত করে ওয়াটফোর্ড।

৪৬ বছরের কোচিং ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হজসনের কোচিংয়ে ২৩তম দল ওয়াটফোর্ড। তবে সুদীর্ঘ এই পথচলায় তিনি সবচেয়ে বেশি পরিচিত ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবেই। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। ওই সময়টায় তার কোচিংয়ে দুটি ইউরো ও একটি বিশ্বকাপে অংশ নেয় ইংল্যান্ড। ওয়াটফোর্ডে হজসনের মূল চ্যালেঞ্জ হবে ক্লাবকে প্রিমিয়ার লিগে টিকিয়ে রাখা। যে কাজটি তিনি টানা চার মৌসুমে সফলভাবে করতে পেরেছিলেন তার আগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে।

বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ওয়াটফোর্ড ২০ ম্যাচে স্রেফ ১৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার শেষ থেকে দুইয়ে। সবশেষ আটটি লিগ ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। গত মে মাসে ক্রিস্টাল প্যালেসে চার বছর অধ্যায় শেষ হওয়ার পর অনেকেই হজসনের কোচিং ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছিলেন। কিন্তু ছোট্ট বিরতির পরই আবার চেনা আঙিনায় ফিরছেন তিনি। খেলোয়াড়ী জীবনে সফল হতে না পারা সাবেক এই ডিফেন্ডার তার কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৬ সালে।

শীর্ষ পর্যায়ে প্রথম সাড়া জাগান তিনি সুইজারল্যান্ডকে ১৯৯৪ বিশ্বকাপে নিয়ে গিয়ে। তার কোচিংয়ে ২৮ বছর পর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে সুইসরা এবং গ্রুপ পর্বও উতরে যায়। পরে দুই দফায় ইন্টার মিলানের কোচের দায়িত্ব পালন করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris