সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্টেডিয়ামে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

Paris
Update : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : ক্যামেরুনে আফ্রিকা কাপ অব নেশন্স ফুটবলের ম্যাচ দেখতে গিয়ে পদদলিত হয়ে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। কমোরোস বনাম ক্যামেরুনের মধ্যকার এই ম্যাচ দেখতে গিয়ে এ ছাড়া ১২ জনের মতো গুরুতর আহত হয়েছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ক্যামেরুনের রাজধানী ইয়াওন্ডেয় পল বিয়া স্টেডিয়ামের প্রবেশপথে দর্শকরা চিৎকার করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, মাঠের বাইরে হাজারো দর্শক প্রবেশের জন্য লড়াই করছে। ক্যামেরুনে করোনাবিধির কারণে স্টেডিয়ামে ৮০ শতাংশের বেশি দর্শক ঢোকার নিয়ম নেই।

কিন্তু স্বাগতিক দলের খেলা বলেই ৬০ হাজার আসনের স্টেডিয়ামে খেলা দেখতে হাজির হয়েছিলেন ৫০ হাজারের বেশি মানুষ। এ কারণে স্টেডিয়ামে ঢোকার সময় সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। স্টেডিয়ামে ঢোকার সময় পদদলিত হয়েই প্রাণ হারায় আটজন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, এই ম্যাচে কমোরাসকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্স বা অ্যাফকনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ক্যামেরুন।


আরোও অন্যান্য খবর
Paris