সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ব্যাংক থেকে চাকরিচ্যুত নয়

Paris
Update : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : টার্গেট পূরণ করতে না পারা বা কোনো প্রমাণিত অভিযোগ ছাড়া অদক্ষতার অজুহাতে ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না। একই অজুহাতে চাকরিচ্যুত করা যাবে না কর্মকর্তা-কর্মচারীদের। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-বিআরপিডি। সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, শুধুমাত্র নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক-কোম্পানির কর্মকর্তাদের প্রাপ্য পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না।

অনুরূপ অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা বা পদত্যাগে বাধ্য করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়, উপর্যুক্ত অনুচ্ছেদে বর্ণিত বিষয়াবলী সার্বিকভাবে বিশ্লেষণ না করে, কোনো কোনো পর্যায় থেকে খণ্ডিতভাবে বিভ্রান্তিমূলক ব্যাখ্যা প্রদান করায় ব্যাংক কর্তৃক ওই সার্কুলারের নির্দেশনা পরিপালনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়। তবে অদক্ষতার কারণে চাকরিচ্যুত করা যাবে না বা অদক্ষদের পদোন্নতি দিতে হবে এ ধরনের নির্দেশনা উপর্যুক্ত অনুচ্ছেদে বা সার্কুলারের কোথাও বলা হয়নি।

নির্দেশনায় বলা হয়, সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ থাকলে, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণে প্রশাসনিক কার্যক্রমে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে আলোচ্য অনুচ্ছেদে শুধুমাত্র আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারা বা কোনো প্রমাণিত অভিযোগ ছাড়াই অদক্ষতার অজুহাত দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি হতে বঞ্চিত অথবা চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris