সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বর্ষসেরা ক্রিকেটার হলেন শাহিন আফ্রিদি

Paris
Update : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২

এফএনএস : এবারের আইসিসি অ্যাওয়ার্ডকে পিসিবি অ্যাওয়ার্ড বললেও মনে হয় ভুল বলা হবে না। কারণ, পুরুষ ক্রিকেটের প্রায় সবগুলো পুরস্কারই জিতে নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। যার সর্বশেষ আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। এটিই আইসিসির সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। সোমবার এক বিবৃতিতে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসেবে শাহিন শাহ আফ্রিদির নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

এই পুরস্কার জয়ের পথে তিনি পেছনে ফেলেছেন বিশ্বের নামিদামি সব ক্রিকেটারদের। বিগত ২০২১ সালটা পাকিস্তান ক্রিকেটের জন্য স্মরণীয় একটি বছর। দলীয় পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছে। এই বছরে শাহিন শাহ আফ্রিদি সব ফরম্যাট মিলিয়ে মোট ৩৬টি ম্যাচ খেলেছেন। এতে ২২.২০ গড়ে উইকেট শিকার করেছেন ৭৮টি। সেরা বোলিং ফিগার ৫১ রানের বিনিময়ে ৬ উইকেট।


আরোও অন্যান্য খবর
Paris