৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় এলজিইডি প্রকৌশলীর যোগদান

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ৬:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
বাগমারায় এলজিইডি প্রকৌশলীর যোগদান
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় এলজিইডি প্রকৌশলী হিসাবে যোগদান করেছেন খলিলুর রহমান। গত রোববার তিনি উপজেলা প্রকৌশলী হিসাবে বিদায়ী প্রকৌশলী সানোয়ার হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। খলিলুর রহমান এর আগে রাজশাহীর দূর্গাপুরে উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। বাগমারার প্রকৌশলী সানোয়ার হোসেন দীর্ঘ সাড়ে ৭ বছর উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করে সম্প্রতি তিনি দূর্গাপুর উপজেলায় বদলী হয়ে যান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাগমারায় নবাগত প্রকৌশলী খলিলুর রহমানের যোগদান ও বিদায়ী প্রকৌশলী সানোয়ার হোসেনের বিাদয় উপলক্ষে রোববার সন্ধ্যায় পরিষদ মিলনায়তেন এক সভা অনুষ্ঠিত হয়। বাগমারার ইউএনও ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে প্রকৌশলী খলিলুর রহমানকে বরণ ও সানোয়ার হোসেনকে বিদায় জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন