সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

গর্ভবতী নারী-অসুস্থ ব্যক্তিরা বাসা থেকে অফিস করবেন

Paris
Update : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২

এফএনএস : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে অর্ধেক জনবল নিয়ে অফিস করার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে সরকার। এ ক্ষেত্রে গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিরা বাসা থেকে অফিস করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। করোনা সংক্রমণ রোধে গতকাল সোমবার থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনার নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অর্ধেক জনবলের বিষয়টি গতকাল সোমবার থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠানসমূহ যেনো চলে। করোনার যে সংক্রমণ তা ঊর্ধ্বগতি, কালকে প্রায় ৩১ শতাংশ সংক্রমণ ছিল। ফরহাদ হোসেন বলেন, যেহেতু তৃতীয় ঢেউয়ে আছি, আমাদের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে এ রকম নির্দেশনা ছিল, সেগুলো আমরা বাস্তবায়ন করেছি। যার কারণে অর্ধেক সংখ্যক নিয়ে যে অফিস করা এবং এরও কম সংখ্যক নিয়ে অফিস করার প্র্যাকটিস করেছি।

তিনি বলেন, যারা সাধারণত গর্ভবতী নারী, যারা একটু অসুস্থ- এরা ঘরে থেকে অফিস করবেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। বিশেষ করে জুম, ই-নথি, এসএমএস, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা তাদের কাজগুলো চালিয়ে নেবেন। ইতোমধ্যে আমরা সবাইকে জানিয়েছি, মন্ত্রণালয় এবং অন্যান্য অফিস, রাস্তাতে যানবাহনের সংখ্যা দেখে বুঝতে পেরেছেন যে মানুষ কিন্তু ইতোমধ্যে সচেতন হয়েছে এবং আমাদের কর্মকর্তা-কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তারাও কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন। যার কারণে এটি বাস্তবায়ন ইতোমধ্যে দেখছি। প্রতিমন্ত্রী বলেন, তবে যেহেতু গতকালকে (গত রোববার) প্রজ্ঞাপন হয়েছে আমরা আরও বেশি বাস্তবায়ন দেখব আগামীতে। এ সময়ে সবাইকেই সহযোগিতা করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris