স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন আজ দুপুরের মধ্যেই তার পুরনো কর্মস্থল ত্যাগ করবেন। আজ ২৩ জানুয়ারী তিনি তার নতুন কর্মস্থল এপিবিএনে যোগদান করার কথা রয়েছে। গতকাল শনিবার সকালে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন এ তথ্য প্রতিবেদককে নিশ্চিত করেছেন। পুলিশের অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান স্বাক্ষরিত এই আদেশের চিঠিটি গত ১৩ জানুয়ারি ইস্যু করা হয়।
তবে আরএমপি সদর দপ্তরে সেটি আসে গত মঙ্গলবার। চিঠিতে আগামী ২৩ জানুয়ারির মধ্যে ওসি নিবারনকে নতুন কর্মস্থল এপিবিএনে যোগদান করতে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে ওই দিন থেকে তিনি স্ট্যান্ড রিলিজড হবেন বলেও তার বদলির আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, তিনি টেলিভিশন চ্যানেলের রাজশাহীর একজন সিনিয়র সাংবাদিককের সাথে খুব বাজে আচরণ করেন এবং তাকে হত্যার হুমকি দেন। বিষয়টি নিয়ে সেই সাংবাদিক আরএমপি’র কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগটি তদন্ত করেন, শাহমুখদুম থানার উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি কয়েকজন সাংবাদিকের জবানবন্দী গ্রহণ শেষে তদন্ত রিপোর্ট আরএমপি’র সদর দফতরে জমা দেন। তবে তদন্ত রিপোর্ট পেয়েও এ ব্যাপারে আরএমপি’র সদর দফতর থেকে ওসি নিবারণের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি করেন ওই সিনিয়র সাংবাদিক।
সর্বশেষ একটি মানববন্ধনে ওসি নিবারনের সামনেই সাংবাদিকদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় তাকে দোষি করে সাংবাদিকদের একটি পক্ষ। এসময় সেই পক্ষের সাংবাদিকরা ওসি নিবারণের সংশ্লিষ্ট থানা থেকে বদলির দাবি জানিয়ে আরএমপি’র পুলিশ কমিশনারের নিকট আল্টিমেটাম দেন। সে সময় আরএমপি’র পুলিশ কমিশনার সাংবাদিকদের কাছে কিছুটা সময় নেন। পরবর্তীতে পুলিশের অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান স্বাক্ষরিত এই আদেশের চিঠিটি গত ১৩ জানুয়ারি ইস্যু করা হয়। তবে আরএমপি সদর দপ্তরে সেটি আসে গত মঙ্গলবার। এ বিষয়ে নিরারণ চন্দ্র বর্মণ জানান, তিনি প্রায় ৩ বছর ধরে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন।
দায়িত্ব পালন করে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে। বাংলাদেশ পুলিশের যে প্রান্তে তাকে দায়িত্ব দেয়া হবে তিনি সেখানেই চাকরি করতে সর্বদা প্রস্তুত। এ জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মনের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। সদর দপ্তর থেকে জনস্বার্থ এই রুটিন বদলি করা হয়। আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক জানান, ওসি নিবারনের বদলি পুলিশের একটি রুটিন বদলিরই অংশ। তবে তার স্থানে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামকে বোয়ালিয়া মডেল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।