সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিশ্বকাপে সরাসরি মূল পর্বে বাংলাদেশ

Paris
Update : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

এফএনএস : আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। সেটিকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। এবার সরাসরি মূল পর্বে অংশ নেবে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে সিডনিতে মূল পর্ব শুরু হবে আগামী ২২ অক্টোবর। সুপার টুয়েলভে গ্রুপ-২ তে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর।

দু’টি সেমিফাইনাল সিডনি এবং অ্যাডিলেডে ৯ ও ১০ নভেম্বর। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। আর প্রথম রাউন্ড শুরু হবে ১৬ অক্টোবর থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। অস্ট্রেলিয়ার মোট সাতটি ভেন্যুতে গড়াবে এবারের বিশ্বকাপ আসর।

বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সুপার টুয়েলভের গ্রুপ-২ তে। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের দল প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে। গ্রুপের বাকি দুটি দল প্রথম রাউন্ড থেকে কোয়ালিফাই করে আসবে। গ্রুপ-১ গড়া হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে। তাদের সঙ্গে যোগ দেবে প্রথম রাউন্ড থেকে আরও দুটি দল।

এক নজরে বাংলাদেশের খেলার সময়সূচি : ২৪ অক্টোবর- প্রতিপক্ষ প্রথম রাউন্ড গ্রুপ-এ রানার্সআপ- হোবার্ট, ২৭ অক্টোবর- প্রতিপক্ষ বনাম দক্ষিণ আফ্রিকা-সিডনি, ৩০ অক্টোবর- প্রতিপক্ষ প্রথম রাউন্ড গ্রুপ-বি চ্যাম্পিয়ন- ব্রিসবেন, ২ নভেম্বর- প্রতিপক্ষ ভারত-অ্যাডিলেড, ৬ নভেম্বর- প্রতিপক্ষ পাকিস্তান-অ্যাডিলেড


আরোও অন্যান্য খবর
Paris