সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিজয়ের ছন্দে বাংলাদেশের মেয়েরা

Paris
Update : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২

এফএনএস : স্বাগতিক মালয়েশিয়াকে হারিয়ে কমনওয়েলথ গেমসের বাছাই শুরু করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে কেনিয়াকে। দারুণ বোলিংয়ে ৫ উইকেট নেন নাহিদা আক্তার। সেইসঙ্গে রেকর্ড জুটি উপহার দেন সালম খাতুন ও রিতু মনি। দুই বিভাগের দাপটে কেনিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমস মেয়েদের ক্রিকেট বাছাইয়ে কেনিয়ার বিপক্ষে ৮০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। চলতি আসরে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। কিনরা একাডেমি ওভাল মাঠে আগে ব্যাট করে ২০ ওভারে বাংলাদেশ তোলে ১২৫ রান। রান নিতে শুরুতে কিছুটা বিপদে পড়ে যায় বাংলাদেশ।

দলীয় ৫০ রানে হারিয়ে ফেলে ছয় উইকেট। সেখান থেকে দলকে পথ দেখান সালমা ও রিতু। সপ্তম উইকেটে সালমা ও রিতু গড়েন ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি। মেয়েদের টি-টোয়েন্টিতে এটি সপ্তম উইকেটের রেকর্ড। আগের রেকর্ড ছিল তাঞ্জানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদির। সেটি ছিল ৭২ রানের জুটি। এর পর ১২৬ রানের লক্ষ্য তাড়ায় নামা কেনিয়াকে মাত্র ৪৫ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। বল হাতে বড় ভূমিকা রাখেন নাহিদা। মাত্র ১২ রানের বিনিময়ে এই বাঁহাতি স্পিনার নেন ৫ উইকেট। মেয়েদের টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং কীর্তি এটি। আগের সেরা ছিল ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পান্না ঘোষের ১৬ রানে ৫ উইকেট।


আরোও অন্যান্য খবর
Paris