সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জাতীয় ফুটবল দলের নতুন কোচ ঢাকায়

Paris
Update : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

এফএনএস : জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণের জন্য নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা শনিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। তাকে রিসিভ করতে বিমানবন্দরে গিয়েছিলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলী। ঢাকায় এসে দারুণ খুশি। এসেছেন স্পেন থেকে। ঢাকায় নেমে ভিডিও বার্তায় স্বস্তির কথা জানিয়েছেন। খুব সহসাই মাঠের খেলোয়াড়দের সঙ্গে বসতে চান। হ্যাভিয়েরের কোভিড টেষ্টের জন্য নমুনা নেওয়া হবে। নেগেটিভ হলেই তিনি চলে যাবেন খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে।

ক্লাবগুলোতেও যাওয়ার কথা রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় দলের ২৪তম বিদেশি কোচ। আর গত ১৩ বছরে ১৩ নম্বর বিদেশি কোচ। মালদ্বীপে সাফে যাওয়ার আগে ইংলিশ কোচ জেমি ডে’কে বিদায় করে বাফুফে। নতুন কোচ ১১ মাসের জন্য বাংলাদেশ ফুটবল দলের দায়িত্ব পালন করবেন। তবে তিনি এই প্রথম কোনো দেশের জাতীয় দলের কোচের নিয়োগ পেলেন।


আরোও অন্যান্য খবর
Paris