সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজশাহীতে মহিলা হ্যান্ডবল টুর্ণামেন্ট উদ্বোধন

Paris
Update : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

স্পোর্টস রিপোর্টার : গতকাল শনিবার সকাল ১০ টার দিকে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কিবরিয়া আকতার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এমডিসি, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়াউল হক।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল ও রুনা লাইলা, কোষাধক্ষ জাহানারা বেগম, নির্বাহী সদস্য রাফিকা খানম, ছবি, পবি, সাহানারা, হেলেন খান প্রমুখ। খেলায় মোট সাতটি দল অংশগ্রহণ করে।

এগুলো হলো : রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোর। উদ্বোধনীর প্রথম খেলায় মুখোমুখি হয় স্বাগতিক রাজশাহী ও নাটোর। এ খেলায় নাটোরকে ৩-৪ গোলে পরাজিত করে রাজশাহী। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় নওগাঁ ও সিরাজগঞ্জ। এ খেলায় সিরাজগঞ্জকে ২-১৯ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে নওগাঁ।


আরোও অন্যান্য খবর
Paris