সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুব বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখবেন যেভাবে

Paris
Update : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : এরই মধ্যে শুরু হয়ে গেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৪তম আসর। গত শুক্রবার বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত প্রথম দিনের ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তারা হারিয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডকে। বাংলাদেশের প্রথম ম্যাচ আজ রোববার ইংল্যান্ডের বিপক্ষে। গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা জয়ের লক্ষ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছে। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। যুব বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে জিটিভি ও তাদের অনলাইন প্লাটফর্ম র‌্যাবিটহোল অ্যাপে।

তবে পুরো আসরের মাত্র ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে এবং বাকিগুলোর কেবল ভিডিও ফুটেজ পাওয়া যাবে। এর মধ্যে বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচটি জিটিভি দেখাবে। টাইগারদের বাকি দুটি ম্যাচের মধ্যে কানাডার বিপক্ষে খেলাটি কেবল র‌্যাবিটহোল। আর আমিরাতের বিপক্ষে ম্যাচটি সরাসরি সম্প্রচার হবে না। যুব বিশ্বকাপের এবারের আসরে ফাইনালসহ মাঠে গড়াবে মোট ৪৮টি ম্যাচ। এর মধ্যে ২০টি ম্যাচ টিভি পর্দায় ও ২৩টি ম্যাচ অনলাইনে সম্প্রচার করা হবে। বাকি ৫টি ম্যাচের ভিডিও ক্লিপ পোস্ট করা হবে আইসিসির সোশ্যাল হ্যান্ডেলে।


আরোও অন্যান্য খবর
Paris