সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন মুমিনুলরা

Paris
Update : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : নিউজিল্যান্ড সফর শেষে শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে মুমিনুল হকদের বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছেছে বিকেল ৫টায়। দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে গিয়ে এবার প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে ওদের ঘরের মাঠেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সে হিসেবে সফল একটি সিরিজ শেষ করে দেশের মাটিতে পা রাখল টাইগাররা বলাই যায়। এর দুদিন আগে, মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ফিরে এসেছেন।

দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা গতকাল শনিবার দেশে ফিরেছেন। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভাবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে তা সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। অবশেষে শুক্রবার অকল্যান্ড ছাড়েন মুমিনুলরা।


আরোও অন্যান্য খবর
Paris