৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

টি-টেন লিগে জায়গা পেল মুক্তার, অপেক্ষায় নাসির

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১, ১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
টি-টেন লিগে জায়গা পেল মুক্তার, অপেক্ষায় নাসির
বিজ্ঞাপন

এফএনএস : আবুধাবিতে টি-টেন লিগে খেলার সুযোগ পেয়েছিলেন ৬ বাংলাদেশি। কিন্তু জাতীয় দলের পরিকল্পনায় এদের নাম থাকায় মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসানদের লিগে খেলার জন্য অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মুক্তার আলীকে এরইমধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে বিসিবি। অন্যদিকে কিছুদিনের মধ্যেই অনাপত্তি পত্রের জন্য আবেদন করবেন নাসির হোসেন। এ ব্যাপারে নাসির বলেছেন, ‘আমি খেলার জন্য পুরোপুরি ফিট। সামনেই বিসিবির কাছে অনুমতির জন্য আবেদন করবো।

আশা করছি, বিসিবি আমাকে খেলার অনুমতি দেবে।’ গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ড্রাফটে বাংলাদেশিদের মধ্যে সবার আগে ডাক পান মোসাদ্দেক। মারাঠা অ্যারাবিয়ানস পরে তাসকিন ও মুক্তার আলীকেও দলে ভেড়ায়। এই দলের আইকন থাকছেন শোয়েব মালিক। আর ড্রাফট থেকে মোহাম্মদ হাফিজকে টেনে নিয়ে পরে শক্তিশালী স্কোয়াড গড়ার ইঙ্গিত দেয় তারা। পরে যোগ করেছে ইংল্যান্ডের লরি এভান্সকেও। এরপর বাংলা টাইগার্স ডাকে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ও মেহেদী হাসানকে।

এই দলটির আইকন ক্রিকেটার থাকছেন শ্রীলঙ্কার ইসুরু উদানা। আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইজ। একসময় নিয়মিত জাতীয় দলে খেলা নাসিরের দলের নাম হচ্ছে পুনে। তার দলে রয়েছেন থিসারা পেরেরা, মোহাম্মদ আমির, স্যাম বিলিংস ও অজন্তা মেন্ডিসের মতো ক্রিকেটার।

আগামী ২৮ জানুয়ারি শুরু হবে এবারের এই টি-টেন লিগ। যদিও এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল ২০২০ সালের নভেম্বরে। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেটি সম্ভব হয়নি। তাই দুই মাস পিছিয়ে জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ২৮ জানুয়ারি শুরু হয়ে টি-টেন লিগ শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন