সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ইন্দোনেশিয়ায় খেলা হচ্ছে না বাংলাদেশের

Paris
Update : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

এফএনএস : কদিন আগে নিয়োগ পাওয়া কোচ হাভিয়ের কারবেরার অধীনে ইন্দোনেশিয়ায় দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু জাতীয় দলের অনেক খেলোয়াড় টিকা না নেওয়ায় ইন্দোনেশিয়া যাওয়াই হচ্ছে না দলের। আগামী ২৪ ও ২৭ তারিখে বালিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এজন্য ১৫ বা ১৬ জানুয়ারির মধ্যে কাবরেরার ঢাকায় আসার কথা। বাফুফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ম্যাচ দুটি না হওয়ার কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া হতে জানাতে হয়, ইন্দোনেশিয়ায় প্রবেশের ক্ষেত্রে সকল খেলোয়াড় ও টিম অফিসিয়াল প্রত্যেকের কোভিড-১৯ দুটি ডোজ টিকা নেওয়া বাধ্যতামূলক।” বিপত্তিটা বেঁধেছে এখানেই। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান নাবিল ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন সবার টিকা না নেওয়ার বিষয়টি। “আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়াতে আমাদের যে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, সে বিষয়ে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়েছিলাম।

আমাদের জাতীয় দলের কোচ আগামী ১৫ তারিখে ঢাকায় চলে আসবে। খেলোয়াড়দের তালিকাও করেছি।” “আমরা যে তালিকা করেছি, সেটা পর্যালোচনা করে দেখেছি, আমাদের ১৫ খেলোয়াড়ের ডাবল ডোজ ভ্যাকসিনেশন আছে। সাত জন খেলোয়াড়ের সিঙ্গেল ডোজ আছে এবং বাকি ছয় জন খেলোয়াড়ের কোনো ভ্যাকসিনেশন হয়নি। এ কারণে আমরা ইন্দোনেশিয়া যেতে পারছি না।” আগামী মার্চের ফিফা উইন্ডোতে ম্যাচ দুটি আয়োজনের এবং তার আগে খেলোয়াড়দের সবাইকে টিকার আওতার আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন নাবিল।


আরোও অন্যান্য খবর
Paris