সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডমিঙ্গোকেই বহাল রাখতে চায় বিসিবি

Paris
Update : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

এফএনএস : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে থাকছেন রাসেল ডমিঙ্গোই। প্রধান কোচ হিসেবে বিকল্প কারো নাম না থাকায় আপাতত ডমিঙ্গোকেই বহাল রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এমনটিই জানিয়েছেন। গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবে।

কয়েকদিন আগে মাননীয় সভাপতিও বলেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে; সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই চালিয়ে যাব।’ তিনি আরো বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। তাই এখন ডমিঙ্গো বহাল থাকছেন। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে, আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’


আরোও অন্যান্য খবর
Paris