সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিপিএলে মাঠে প্রবেশ নিয়ে নতুন শঙ্কা

Paris
Update : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

এফএনএস : গত নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি ছিল। সবাই ভেবেছিল আসন্ন বিপিএল দিয়ে শতভাগ অনুমতি দেওয়া হবে। কিন্তু সেই আশায় এখন গুড়েবালি। করোনা সংক্রমণ বাড়তে থাকায় মাঠে দর্শক প্রবেশ নিয়ে নতুন শঙ্কা শুরু হয়েছে। সিদ্ধান্তহীনতায় রয়েছে বিসিবিও।

তবে সময়মতোই মাঠে গড়াবে ফ্রাঞ্জাইজি এ টুর্নামেন্টটি। গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দর্শক প্রবেশে অনুমতি দেওয়ার ব্যাপারে একটু শঙ্কা আছে। তবে টুর্নামেন্ট নিয়ে শঙ্কা নেই, এটা হবে ইনশাআল্লাহ। দর্শকদের অনুমতি দিতে পারবো কি না এটা এখন বড় প্রশ্ন।’


আরোও অন্যান্য খবর
Paris