সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বঙ্গমাতা ফুটবলে নারায়নগঞ্জ জেলার ফাহমিদার হ্যাট্রিক

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের বি গ্রুপের খেলায় গতকাল মঙ্গলবার ফাহমিদার হ্যাট্রিকের সুবাদে নারায়নগঞ্জ ৫-১ গোলে সাতক্ষিরা জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে ফাহমিদা ৪টি, আসিয়া ও ইতি ১টি গোল করেন। বিজিত দলের পক্ষে সুমাইয়া ১টি গোল পরিশোধ করেন। এই পর্বের খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন শাহিন, তাকে সহযোগিতা করেন তাহামিনা, আলো ও খালেক।

দিনের অপর খেলায় সফররত বাংলাদেশ আনসার ভিডিপি ৪-০ রংপুর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে সাদিয়া ২টি , মুন্নি ও শিরিন ১টি করে গোল করেন। রেফারীর দায়িত্ব পালন করেন সোহনা তাকে সহযোগিতা করেন আখিমনি, মুনিয়া ও আকতার। আজকের এ গ্রুপের খেলায় সফররত মযমনসিংহ, নিলফামারী, মাগুরা ও স্বাগতিক রাজশাহী জেলা অংশ নেবে।


আরোও অন্যান্য খবর
Paris