সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নিউজিল্যান্ডের বোলারদের কাছে ব্যর্থ মুমিনুল বাহিনী

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

এফএনএস : মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার পর সবাই ভেবেছিল ক্রাইস্টচার্চেও দারুণ কিছু করে দেখাবে বাংলাদেশ। কিন্তু হলো তার উল্টো টা। নিউজিল্যান্ডের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না সফরকারী ব্যাটাররা। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৫২১ রান দুইবার ব্যাট করেও চেজ করতে ব্যর্থ হয়েছে মুমিনুল বাহিনী। শেষ পর্যন্ত নামের পাশে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে পরাজয়। ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই টপ অর্ডারের শীর্ষ চার ব্যাটার আউট হয়ে যায়।

এর পরই মূলত এই টেস্টের গতিপথ নির্ধারিত হয়ে যায়। কেবল অপেক্ষা ছিল হারের ব্যবধান কত বড় হয় সেটার। কারণ, নিউজিল্যান্ড যে নিজেদের প্রথম ইনিংসে ৫২১ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে। প্রথম ইনিংসে ইয়াসির আলি রাব্বি ও নুরুল হাসান সোহান প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল। কিন্তু ব্যর্থ হন। বাংলাদেশও মাত্র ১২৬ রানে অলআউট হয়ে যায়। মঙ্গলবার (১১ জানুয়ারি) তৃতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে এই ইনিংসে মোটামুটি লড়াই করতে পেরেছে মুমিনুল বাহিনী।

ইনিংস পরাজয় এড়াতে না পারলেও ২৭৮ রানের স্কোর গড়তে সক্ষম হয়েছে। ওয়ানডে মেজাজে খেলে সর্বোচ্চ ১০২ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এ ছাড়া সোহান করেছেন ৩৬ রান। তাদের দুজনের জুটি থেকে এসেছে ১০১ রান। মূলত এই জুটির ওপর ভর করেই ব্যবধান কমাতে পেরেছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন কিউই অধিনায়ক টম লাথাম। তিনি ২৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।


আরোও অন্যান্য খবর
Paris