সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লিটনের ব্যাটিং নিয়ে মুমিনুল যা বললেন

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

এফএনএস : ক্রাইস্টচার্চের সবুজ উইকেটটা সম্ভবত ঠিকভাবে পড়তে পারেনি বাংলাদেশের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট। নয়তো প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসী টাইগারদের এতটা ভড়াডুবির কথা ছিল না। তাছাড়া যে পিচে নিউজিল্যান্ড ব্যাট করে ৫২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে এবং তাদের ব্যাটাররাও বেশ সাবলিল ছিল, সেখানে দুই ইনিংস মিলিয়েও এই রান করতে পারলো না বাংলাদেশ। হেরেছে ইনিংস ও ১১৭ রানের বিশাল ব্যবধানে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন লিটন দাস। তিনি ওয়ানডে মেজাজে খেলে মাত্র ১১৪ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন।

এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক। এর আগের সিরিজে পাকিস্তানের বিপক্ষেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ব্যাটার। এ ছাড়া উভয় ইনিংসেই রান পেয়েছেন নুরুল হাসান সোহান। যদিও স্কোর বড় করতে পারেননি তিনি। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল হক নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন। একই সঙ্গে এটাও বলেছেন, লিটন দাসের ব্যাটিংয়ের সময় মনেই হয়নি যে পিচ কঠিন ছিল। বলেছেন ক্রাইস্টচার্চ টেস্টের ফল নিয়ে তিনি হতাশ। তবে প্রথম টেস্টের অর্জন নিয়ে গর্বিত বাংলাদেশ দলপতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘খুব গর্বিত, বিদেশের মাটিতে খেলা বলে। প্রথম টেস্টের ফল নিয়ে আমি সত্যিই খুশি। কিন্তু দ্বিতীয় টেস্ট হতাশাজনক ছিল।

প্রথম টেস্ট (মাউন্ট মঙ্গানুই) জয়ের পর মোমেন্টাম ধরে রাখা চ্যালেঞ্জিং ছিল। বিদেশের মাটিতে খেলা অনেকটা মানসিকতার ওপর নির্ভর করে।’ ম্যাচ হারলেও এই টেস্ট থেকে বড় প্রাপ্তি দেখছেন মুমিনুল। তিনি বলেন, ‘আমাদের কিছু ইতিবাচক দিক রয়েছে। এবাদত সত্যিই ভালো বোলিং করেছে। আর লিটনও দারুণ খেলেছে। যখন সে (লিটন) ব্যাটিং করছিল তখন এটাকে কঠিন পিচ মনে হয়নি।’


আরোও অন্যান্য খবর
Paris