সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড়

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

এফএনএস : ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ। কিউইদের ৫২১ রানের জবাবে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মুমিনুলবাহিনী। স্কোরবোর্ডে মাত্র ২৭ রান তুলতেই হারিয়ে বসেছে ৫ উইকেট। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৪৮ রান। ইয়াসির আলী রাব্বি ১৮ ও নুরুল হাসান সোহান ১১ রানে ব্যাট করছেন। শাদমান ইসলাম ৭, নাজমুল হোসেন শান্ত ৪, লিটন দাস ৮ রান করতে পারলেও রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও নাঈম শেখ।

কিউইদের চেয়ে এখনো ৪৭৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে মাত্র ৫টি উইকেট। এর আগে, বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে ৬ উইকেটে ৫২১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ১ উইকেটে ৩৪৯ রান নিয়ে গতকাল সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে কিউইরা। ৯৯ রান নিয়ে ব্যাট করতে নামা কনওয়ে দিনের শুরুতেই শতকের দেখা পান। তবে আর বেশি দূর যেতে পারেননি। মেহেদী হাসান মিরাজের থ্রোতে রান আউট হয়ে থামেন ১০৯ রানে। কনওয়ের ১৬৬ বলের ইনিংসে ছিল ১২ চার ও এক ছক্কা।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ড্যারিল মিচেলকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর ওয়ানডে মেজাজে ব্যাট করেন টম ল্যাথাম ও টম ব্লান্ডেল। ল্যাথাম আউট হওয়ার আগে তারা গড়েন ৭৬ রানের জুটি। মুমিনুল হকের বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দেন ল্যাথাম। কিউই অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৭৩ বলে ২৫২ রান। ইনিংসটিতে ছিল ৩৪টি চার ও ২টি ছক্কা।


আরোও অন্যান্য খবর
Paris