সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আইসিসির মাসসেরা এজাজ

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

এফএনএস : আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া এই অফস্পিনার ডিসেম্বরের সেরা হয়েছেন। ভারতের মায়াঙ্ক আগারওয়াল ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে পরাজিত করেছেন এজাজ। গত ডিসেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্ট ম্যাচে ১৪ উইকেট নেন এজাজ। প্রথম ইনিংসে ১০ উইকেটের সবগুলো নিয়ে টেস্ট ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে জিম লেকার ও অনিল কুম্বলের পাশে বসেন তিনি।

পেটস্ট দলের সঙ্গে এজাজের প্রথম ভারত সফর ছিল এটি। যে মুম্বাইয়ে জন্ম হয়েছিল, সেখানেই লিখলেন রূপকথার গল্প। টেস্টের প্রথম দিন শেষে চারটি ভারতীয় উইকেটের সবগুলোর পাশে ছিল তাঁর নাম। পরের দিন প্রথম সেশনে টানা দুটি উইকেট নেন, কিন্তু হ্যাটট্রিক হয়নি। তবে ভারতের সব ব্যাটসম্যানই তাঁর বলে বিদায় নেন। এমন কীর্তি গড়ে প্রতিপক্ষ ক্যাম্প থেকেও অভিবাদন পান এজাজ।


আরোও অন্যান্য খবর
Paris