সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আরও দুই ক্রিকেটার সাকিবের দলে

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

এফএনএস : চলতি জানুয়ারিতে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির সুযোগ ছিল প্লেয়ার্স ড্রাফটের বাইরেও তিনজন করে বিদেশি ক্রিকেটার নেওয়ার। সেই সুযোগ হাতছাড়া করেনি ফরচুন বরিশাল। ইতোমধ্যে দলটিতে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের পাশাপাশি, ইউনিভার্সাল বস ক্রিস গেইল, মুজিব উর রহমান আছেন। তাদের সঙ্গে ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে। কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ডের আচমকা সিদ্ধান্তে বিপিএলে খেলা হচ্ছে না দেশটির ক্রিকেটারদের।

তাই গেইল এবং মুজিবকে পাওয়া হলেও গুনাথিলাকাকে পাচ্ছে না সাকিবের দল। তবে আফসোসের কিছু নেই, এই ক্রিকেটারের বদলি হিসেবে বরিশাল দলে ভিড়িয়েছে ক্যারিবীয় অল-রাউন্ডার ডোয়াইন ব্রাভোকে। এমনটাই জানিয়েছে দলটির মিডিয়া বিভাগ থেকে। এ ছাড়া দেশি খেলোয়াড় মুনিম শাহারিয়ারকেও দলে নেওয়ার কথা জানানো হয়েছে।

ফরচুন বরিশালের খেলোয়াড় তালিকা: সাকিব আল হাসান, মুজিব উর রহমান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয়ে, আলজারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মুনিম শাহারিয়ার, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর।


আরোও অন্যান্য খবর
Paris