সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

এফএনএস : ফেডারেশন কাপ ফুটবল শেষ হয়েছে। এই মাসের মাঝামাঝি সময়ে প্রিমিয়ার লিগও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই মাসে তা আর হচ্ছে না। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে প্রিমিয়ার লিগের ১৪তম আসর মাঠে গড়াতে যাচ্ছে। এই মাসেই রয়েছে ফিফা প্রীতি ম্যাচ। আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে হবে ম্যাচ দুটি। নতুন স্প্যানিশ কোচের অধীনে দল যেন কিছুদিন অনুশীলনের সুযোগ পায়, সেই ভাবনাতেই লিগ পরবর্তী মাসে নেওয়া হয়েছে।

পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘নতুন কোচ যাতে কিছু দিন অনুশীলন করতে পারে, তাই ক্লাবগুলার অনুরোধে কিছুদিন লিগ পিছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ক্লাবগুলো পূর্ণ সূচি ও ভেন্যু চেয়েছে।’ ঢাকার কাছাকাছি ৬ ভেন্যুতে হবে লিগের খেলা। তবে ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি এই কমিটি। পরবর্তী সভাতে সেটি চূড়ান্ত করা হবে। এর মধ্যে বসুন্ধরা কিংস কুমিল্লার জায়গায় তাদের স্পোর্টস কমপ্লেক্সে খেলতে চিঠি দিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris