সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আরেকটি হতাশার সেশন কাটাচ্ছে বাংলাদেশ

Paris
Update : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

এফএনএস : নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। শুরু থেকেই চালকের আসনে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও দাপট ধরে রাখে ব্ল্যাকক্যাপসরা। এতে আরো একটি হতাশার সেশন কাটাচ্ছে বাংলাদেশের। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট মূল মাঠ থেকে আলাদা করা কঠিন।

এমন ঘাসে সাধারণত বাড়তি সুবিধা পান পেসাররা। টস ভাগ্য হেসেছিল বাংলাদেশের হয়েই। তবে সকালের ফায়দা নিতে পারেননি তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা। তৃতীয় সেশনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ করেছে ৩৩২ রান। কিউই দলপতি লাথাম ১৭৬ এবং ডেভন কনওয়ে ৯৪ রান নিয়ে ক্রিজে আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র সাফল্যটি এসেছে পেসার শরিফুল ইসলামের হাত ধরে।


আরোও অন্যান্য খবর
Paris