সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হেরাথের বিশ্বাস ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

Paris
Update : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

এফএনএস : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটা বাজে কেটেছে বাংলাদেশের। তবে টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ মনে করেন, দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম দিনে মাত্র একটি উইকেটের পতন ঘটাতে পেরেছে। বিনিময়ে কিউইরা জড়ো করেছে ৩৪৯ রান। দিন শেষে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘সত্যি বলতে, দিনটি আমাদের জন্য ভালো ছিল না।

তবে সব মিলিয়ে কৃতিত্ব দিতে হবে টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে। তারা খুব ভালো ব্যাট করেছে।’ সারা দিনে বাংলাদেশ মাত্র একটি উইকেটের পতন ঘটাতে পারলেও বাংলাদেশ পেসার ও স্পিনারদের প্রশংসা করতে ভোলেননি হেরাথ। তিনি বলেন, ‘ছেলেরা, বিশেষ করে ফাস্ট বোলাররা শতভাগ দিয়েছে, স্পিনাররাও। আমি নিশ্চিত, এই ছেলেরা কালকে ঘুরে দাঁড়াবে এবং তারা নিজেদের সেরাটা দেখাবে।’


আরোও অন্যান্য খবর
Paris