সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার হলেন নাঈম

Paris
Update : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

এফএনএস : কয়েক মাস ধরেই তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত ওপেন করে আসছেন। যদিও তার স্ট্রাইক রেট নিয়ে ব্যাপক সমালোচনা আছে। সেই নাঈম শেখের এবার টেস্ট অভিষেক হয়ে গেল। রোববার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্ট নাঈমকে টেস্ট ক্যাপ তুলে দেন অধিনায়ক মুমিনুল হক। নাঈম হলেন বাংলাদেশের শততম টেস্ট ক্রিকেটার। এই সংখ্যার কারণেই নাঈম হয়ে গেলেন ইতিহাসের অংশ। স্রেফ ভাগ্যের কারণেই তার টেস্ট অভিষেক হয়েছে। কারণ প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা মাহমুদুল হাসান জয় ইনজুরিতে আক্রান্ত।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াডে প্রথমবার টেস্ট দলে ডাক পান নাঈম। তখন সেটি ছিল বড় এক চমক। ওই সময়ের আগ পর্যন্ত তিনি টেস্ট দলের ধারেকাছেও ছিলেন না। ওই সময় নাঈমকে টেস্ট দলে নেওয়ার ব্যাপক সমালোচনা হয়েছিল। কারণ ২২ বছর বয়সী এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটেও তেমন অভিজ্ঞতা নেই। ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার ব্যাটিং গড় মাত্র ১৬.৬৩! ফিফটি করেছেন মাত্র একটি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। দুই ইনিংসেই ডাক মেরে আউট হয়ে যান।


আরোও অন্যান্য খবর
Paris