সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মুশফিকের ১২৭ রান দরকার

Paris
Update : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১২৭ রান দরকার বাংলাদেশের সাবেক অধিনায়ক ও মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের। আজ রোববার থেকে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে ১২৭ রান করলেই দেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করবেন মুশফিক।

মাউন্ট মঙ্গানুইতে সিরিজের প্রথম টেস্টে ১২ ও অপরাজিত ৫ রান করেন মুশফিক। এতে ৭৮ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে মুশির রান এখন ৪৮৭৩। নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৫ টেস্টের ১০ ইনিংসে ২৩৯ রান করেছেন মুশফিক। ব্যাটিং গড়- ২৯ দশমিক ৮৭। নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশি। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট ৯টি টেস্ট খেলেছেন মুশফিক। ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৪২ রান করেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris