সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশের নতুন কোচ কাবরেরা

Paris
Update : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন স্প্যানিশ ফুটবলার জাভিয়ের কাবরেরা। গতকাল শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে টিম ম্যানেজমেন্ট কমিটির এক সভায় তার নাম ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে এক বছরের জন্য কাবরেরাকে নিয়োগ দিবে বাফুফে। জেমি ডে’র স্থলাভিষিক্ত হবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ জানুয়ারি তার বাংলাদেশে আসার কথা রয়েছে। জাভিয়ের কাবরেরা স্প্যানিশ দল দেপোর্তিভো আলাভেসের এলিট ফুটবল একাডেমির কোচ হিসেবে কাজ করেছেন।

তার আগে নর্থ ভার্জিনিয়ার বার্সেলোনা একাডেমির কোচ ছিলেন তিনি। এ ছাড়া ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) স্পোর্টিং গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন দুই বছর। ভারতে লা লিগা একাডেমিরও দায়িত্বে ছিলেন তিনি। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ স্পেনের দ্বিতীয় বিভাগের দল রায়ো মাহাদাহোন্দোরও দায়িত্ব পালন করেছেন এক সময়। এ স্প্যানিশ এই কোচ আসন্ন এশিয়ান কাপে জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন।


আরোও অন্যান্য খবর
Paris