স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্দ্যোগে গতকাল শনিবার থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের আসর শুরু হয়েছে। উদ্বোধনী দিনে এ গ্রুপের খেলায় স্বাগতিক রাজশাহী ময়মনসিংহ গোল শুন্য ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে ও দিনের অপর খেলায় মাগুরা ৫-০ গোলে নিলফামারী জেলাকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে সুবর্না খাতুন ১, রিয়া খাতুন ও রিপা খাতুন ২টি করে গোল করেন। বিজিত দলের পক্ষে স্বপ্না রানী রায় ও শিরিন আকতার ১টি করে গোল করেন। আজকের খেলায় বি গ্রুপের রাঙ্গামাটি, নারায়নগঞ্জ, সাতক্ষিরা ও বাংলাদেশ আনসার ভিডিপি অংশ নেবে। জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী এর সভাপতিত্বে এই আসরের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশয়ক উপ-কমিটির সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
এর আগে তিনি বলেন প্রধানমন্ত্রীর সহযোগিতায় নারীরা পড়াশুনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে এগিয়ে যাচ্ছে। তিনি সব সময় নারীদের অধিকার নিয়ে বিভিন্ন উন্নয়নমুলক পদক্ষেপ আতে নিয়েছে। এছাড়াও তিনি বলেন রাজশাহীতে নারীদের চুড়ান্ত পর্বেও খেলার ভেন্যু করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অভিনন্দন জানান সেই সাথে আন্তর্জাতিক মানের খেলার ভেন্যু করার জন্য আহবান জানান। উল্লেখ্য যে, এই আসরে ৬ টি ভেন্যুর চ্যাম্পিয়ন ও বেস্ট ভেন্যুর ২টিসহ ৮টি দল অংশ গ্রহন করছে। অংশ গ্রহনকারী দলগুলি যথাক্রমে এ গ্রুপে ময়মনসিংহ, নিলফামারী, মাগুরা, রাজশাহী ও বি গ্রুপে রাঙ্গামাটি, সাতক্ষিরা, বাংলাদেশ আনসার ভিডিপি ও নারায়নগঞ্জ জেলা নারী ফুটবল দল অংশ নেবে।