সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্ট্যাম্পে লেগেও পড়লো না বেলস, হেসেই খুন স্টোকস

Paris
Update : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

এফএনএস : ক্রিকেট মাঠে কত বিচিত্র ঘটনাই না ঘটে থাকে। যা দেখে খেলাটির প্রতি আরও আকৃষ্ট হন দর্শকরা। তেমনই একটি ঘটনা দেখা গেলো অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টে। যেখানে পেসারের বল স্ট্যাম্পে লেগেও পড়েনি বেলস। আর তাতে হেসেই খুন ব্যাটার বেন স্টকস। চলতি অ্যাশেজ সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পাচ্ছে না সফরকারী ইংল্যান্ড। এরইমধ্যে তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে তারা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) চতুর্থ ম্যাচেও ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংলিশরা।

অস্ট্রেলিয়ার করা ৪১৬ রানের জবাবে মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে পঞ্চম উইকেটে ১২৮ রানের জুটি গড়েন জনি বেয়ারস্টো এবং বেন স্টোকস। অথচ এ দুজনের জুটি ভাঙতে পারতো মাত্র ২১ রানেই। ক্যামেরন গ্রিনের করা ইনিংসের ৩১তম ওভারের প্রথম বলটি ছেড়ে দিয়েছিলেন স্টোকস। ভেতরে ঢোকা সেই ডেলিভারি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারের গ্লাভসে জমা পড়ার আগে আঘাত হানে স্ট্যাম্পে। কিন্তু বোলার-ফিল্ডাররা ভেবেছিলেন বল লেগেছে প্যাডে।

তাই আবেদন করে অস্ট্রেলিয়া। লেগ বিফোরের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ারও। সঙ্গে সঙ্গে রিভিউ নেন স্টোকস। রিপ্লেতে দেখা যায় প্যাড থেকে অন্তত ৪-৫ ইঞ্চি দূর দিয়ে গেছে বল। তবে যাওয়ার পথে আঘাত হানে অফস্ট্যাম্পে। কিন্তু ১৩৪ কিমি প্রতি ঘণ্টার সেই ডেলিভারি স্ট্যাম্পে লাগার পরেও বেলস মাটিতে পড়েনি। যে কারণে বেঁচে যান স্টোকস।

আর রিভিউয়ের সময় জায়ান্ট স্ক্রিনে যখন দেখাচ্ছিল স্ট্যাম্পে বল লাগার ঘটনা, তখন হেসে কুটিকুটি হন স্টোকস। অন্যদিকে অস্ট্রেলিয়ান শিবিরে দেখা যায় পুরোপুরি হতাশার চিত্র। দলীয় ৫৭ রানে বেঁচে গিয়ে পঞ্চম উইকেটে আরও ১০৭ রান যোগ করেন স্টোকস ও বেয়ারস্টো। আর ব্যক্তিগত ১৬ রানে বেঁচে যাওয়া স্টোকসের ব্যাট থেকে আসে সবমিলিয়ে ৬৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত স্টোকসকে সাজঘরে পাঠান নাথান লিয়ন।


আরোও অন্যান্য খবর
Paris