সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও এগিয়ে ভারত

Paris
Update : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

এফএনএস : জোহানেসবার্গ টেস্টে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় তথা শেষ টেস্ট হবে সিরিজ নির্ধারণী। সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও তুলে নিল ডিন এলগারের দল। দুই টেস্টে এক জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাংকিংয়ে জয়ের শতাংশের হিসাবেও তারা এগিয়ে গেছে। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে হারের পর আট নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে জিতে তারা পাঁচ নম্বরে উঠে এসেছে। ৫০ শতাংশ ম্যাচ জিতে তাদের অগ্রগতি তিন ধাপ।

অন্যদিকে হারের পরেও ভারত চার নম্বর জায়গা ধরে রেখেছে। তাদের জয়ের হার ৫৫.২১ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট নয়, জয়ের শতাংশের হিসাবে র্যাংকিং নির্ধারিত হয়। দক্ষিণ আফ্রিকা এখনো পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটিতে জেতায় তাদের জয়ের হার ৫০ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দুই দলই এখন পর্যন্ত সব ম্যাচ জিতেছে। তাই তাদের জয়ের হার ১০০ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris