সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টি-টোয়েন্টিতে ব্যাটারদের জন্য আরো সুবিধা আনল আইসিসি

Paris
Update : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

এফএনএস : টি-টোয়েন্টি ক্রিকেটের আইনে বদল আনছে আইসিসি। এই নিয়মের ফলে বোলারদের থেকে ব্যাটারদেরই বেশি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচে এতদিন স্লো ওভার রেটের কারণে ম্যাচের পর জরিমানা ও নিষেধাজ্ঞার মতো শাস্তি দিয়েছে আইসিসি। নিয়মটি পাল্টে এখন থেকে টি-টোয়েন্টিতে নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মে টি-টোয়েন্টি ক্রিকেটে মন্থর বোলিংয়ের জন্য সেই ম্যাচের মাঝেই শাস্তি দেওয়া হবে বোলিং দলকে। এখন থেকে কোনো দল যদি নির্ধারিত সময়ের মধ্যে ইনিংসের শেষ ওভার শুরু করতে না পারে তাহলে বাকি ওভারের সময় ৩০ গজের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে তাদের।

সে ক্ষেত্রে ব্যাটারদের কাছে বাড়তি সুবিধা থাকবে শেষ দিকে বেশি রান তুলে নেওয়ার। আগে মন্থর ওভার রেটের জন্য ফিল্ডিং দলকে জরিমানা করা হতো। অনেক সময় অধিনায়ককে শাস্তি দেওয়া হতো ম্যাচ খেলতে না দিয়ে। এ ছাড়া আরো একটি নিয়ম আনছে আইসিসি। ইনিংসের মাঝে আইপিএলে যেমন আড়াই মিনিটের একটি জল খাওয়ার বিরতি দেওয়া হয়, আন্তর্জাতিক ম্যাচেও তেমনটাই করা হবে এবার থেকে। ১৬ জানুয়ারি জ্যামাইকাতে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের ম্যাচে প্রথম এই নিয়মে খেলা হবে। মেয়েদের ক্রিকেটে এই নিয়মে প্রথম ম্যাচ খেলা হবে ১৮ জানুয়ারি। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচ খেলবে।


আরোও অন্যান্য খবর
Paris