মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় “তরুছায়া” স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনের পক্ষ থেকে শুভডাঙ্গা ও গনিপুর ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মচমইল সহ আশপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন “তরুছায়া”। “ব্যস্ততায় সুস্থতা” মূলমন্ত্র নিয়ে এগিয়ে চলেছেন সংগঠনটি।
গত ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং গণিপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, শুভডাঙা ইউনিয়নের নবনির্বাচিত সদস্য নাজমুল হোসেন, আজাহার আলী, আব্দুর রশিদ মন্ডল এবং সাইবত আলী কে “তরুছায়া” ছাত্র সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তরুছায়ার” সাধারণ সম্পাদক খন্দকার মহিদুল ইসলাম নির্জন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ শাহরিয়ার জামান শশী, প্রচার সম্পাদক সজীব প্রামানিক, উপ-দপ্তর সম্পাদক নাইমুর রশিদ জেমস, সদস্য মুরাদ হোসাইন, আরিফ হোসাইন, নাহিদ, রেজাউল করিম প্রমুখ।