১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২২, ৪:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
বাগমারায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠনের আয়োজন করা হয়।

রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি উজ্জ্বল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, যুগ্¥ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগে যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর। আলোচনা শেষে বাংলদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন