সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

অনেকদিন পর শেরে বাংলায় নড়াইল এক্সপ্রেসের বোলিং

Paris
Update : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২

এফএনএস : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। সব ঠিক থাকলে আর দুই সপ্তাহ পরেই বিপিএল শুরু হবে। তার আগে নিজেকে ঝালিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন দেশের সফলতম এই অধিনায়ক। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় দীর্ঘদিন তিনি মাঠে আসতে পারছিলেন না। অবশেষে গতকাল শেরে বাংলায় দেখা গেল ম্যাশকে। বৃহস্পতিবার দুপুরের দিকে শেরে বাংলা একাডেমি মাঠে হালকা অনুশীলন করেন মাশরাফি বিন মর্তুজা।

একাডেমি মাঠে শর্ট রানআপে কিছুক্ষণ বোলিংও করেন। দেশের সেরা এই পেসারের বলে ব্যাট করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় তামিম ইকবালও অনুশীলন করেছেন। এই তিন সিনিয়র তারকাই এবারের বিপিএলে ঢাকার হয়ে খেলবেন। যদিও এটা তাদের দলীয় পারফর্মেন্স ছিল না। ব্যক্তিগতভাবেই তিন তারকা মিরপুরে অনুশীলন করেন। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি।

তাকে ঘিরেই সংবাদকর্মীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিসিএলের ওয়ানডে ভার্সন টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্টে খেলবেন কিনা তা নিশ্চিত করতে পারেননি ম্যাশ। কারণ ইনজুরি। মাশরাফির পিঠে একটু ব্যথা আছে, তার পুনর্বাসন চলছে। ব্যথার কারণে পুরো রানআপে বোলিংও করছেন না। এই মুহূর্তে তিনি বিপিএলকেই পাখির চোখ করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris