সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শুভাগতর দুর্দান্ত সেঞ্চুরিতে বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

Paris
Update : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২

এফএনএস : ফাইনাল ম্যাচ। অধিনায়কের দায়িত্ব যেমন হওয়া উচিত, শুভাগত হোম সেই পরিধিও হয়তো ছাড়িয়ে গেলেন! প্রথম ইনিংসে দুর্দান্ত শতকে লিড এনে দেওয়ার পথে রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে কঠিন চাপের মধ্যে অসাধারণ সেঞ্চুরিতে নিশ্চিত করলেন দলের জয়। শুভাগতর দুই শতকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। বৃহস্পতিবার ফাইনালের শেষ দিনে উত্তেজনাকর লড়াইয়ে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৪ উইকেটে হারিয়েছে মধ্যাঞ্চল।

২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুভাগতর অনবদ্য ১১৪ রানের ইনিংসে শিরোপা নিশ্চিত করেছে তারা। পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলকে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুললো মধ্যাঞ্চল। আগের দিন দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চল ২৬৮ রানে অলআউট হয়। তাতে ২১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বিকেলে এলোমেলো মধ্যাঞ্চলের ব্যাটিং লাইনআপ। ২৬ রানে হারিয়ে বসে ৩ উইকেট। গতকাল শেষ দিন শুরু করেন সৌম্য সরকার ও সালমান হোসেন। কিন্তু আগের দিনের ৮ রান নিয়ে দিন শুরু করা সৌম্য কোনও রান যোগ না করতেই ফিরে যান প্যাভিলিয়নে।

এরপর তাইবুর রহমান (৩) ও সালমান (৩৭) আউট হলে ৬৮ রানে ৬ উইকেট হারায় মধ্যাঞ্চল। ম্যাচের ওই অংশে হারের চোখ রাঙানিই দেখেছিল তারা। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে শুভাগত লিখলেন ঘুরে দাঁড়ানোর গল্প। সত্যিকারের অধিনায়কের মতো সামনে থেকে দিলেন নেতৃত্ব। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দেখালেন তার সামর্থ্য। সঙ্গে পেয়েছিলেন উইকেটকিপার ব্যাটার জাকের আলীকে। এই দুজনের দৃঢ়তায় আর উইকেটই হারায়নি। তাদের অবিচ্ছিন্ন ১৫৩ রানের জুটিতে শিরোপা উৎসব করেছে মধ্যাঞ্চল। এর মধ্যে ওয়ানডে মেজাজে ব্যাট করে শুভাগত এই ম্যাচে পেয়ে যান দ্বিতীয় সেঞ্চুরি। ১২১ বলে ১৩ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন হার না মানা ১১৪ রানের ইনিংস।

দারুণ ভূমিকা রেখে অন্যপ্রান্ত আগলে রাখা জাকের ১২৪ বলে ৫ বাউন্ডারিতে অপরাজিত ছিলেন ৪১ রানে। প্রথম ইনিংসে ১১৬, দ্বিতীয় ইনিংসে ম্যাচজেতানো ১১৪* রান- ম্যাচসেরার পুরস্কার শুভাগতর হাতেই মানায়। আর এবারের বিসিএলের সেরা খেলোয়াড় হয়েছেন ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের দুই বোলার- নাসুম আহমেদ ও মেহেদী হাসান রানা পেয়েছেন ২টি করে উইকেট। আর একটি করে উইকেট শিকার ফরহাদ রেজা ও কামরুল ইসলামের।


আরোও অন্যান্য খবর
Paris