১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পঞ্চম ধাপের ইউপিতে আ. লীগের চেয়ে স্বতন্ত্র প্রার্থীদের জয় বেশি

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
পঞ্চম ধাপের ইউপিতে আ. লীগের চেয়ে স্বতন্ত্র প্রার্থীদের জয় বেশি
বিজ্ঞাপন

এফএনএস : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যানপদে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ছাড়িয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থীরা। অবশ্য স্বতন্ত্রদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। গত বুধবার অনুষ্ঠিত ৭০৮টি ইউপির মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৬৮৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল সমন্বয় করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৩৩২ জন নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ৩৪৯ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে চারটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি অংশগ্রহণ করেনি। এ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুর গাছ) দুজন, জাতীয় পার্টির (লাঙ্গল) ২ জন ও বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন