সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আরএমপির সব কনস্টেবলের বদলি

Paris
Update : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় কর্মরত কনস্টেবলদের একযোগে বদলি করা হয়েছে। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক তাদের বদলি করেছেন। এর আগে সম্প্রতি আরএমপির বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত সব উপ-পরিদর্শক (এসআই), সহকারী উপ-পরিদর্শক (এএসআই), শহর উপ-পরিদর্শক (টিএসআই) এবং সহকারী শহর উপ-পরিদর্শককে (এটিএসআই) বদলি করা হয়। আরএমপিরই এক থানা থেকে অন্য থানায় পাঠানো হয় তাদের। কনস্টেবলদেরও একইভাবে রদবদল করা হয়েছে।

সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ রাজশাহী সফর করেন। তিনি ফিরে যাওয়ার পর আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক একসঙ্গে ৬৬৭ জন কনস্টেবলের বদলি আদেশে সই করেছেন। কনস্টেবলদের নতুন থানা কিংবা ফাঁড়িতে যোগ দেওয়ার জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ২০ ডিসেম্বর ১০৫ জন এসআই, ১১০ জন এএসআই, একজন টিএসআই এবং দুজন এটিএসআইকে বদলি করা হয়।

তাদের বদলির বিষয়টি পুলিশ সদর দপ্তর ইতিবাচক হিসেবে দেখেছে। এর ফলে কনস্টেবলদেরও একযোগে বদলি করা হলো। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন সাংবাদিকদের, যাঁদের বদলি করা হয়েছে তাদের আগামী ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই সবাই নতুন জায়গায় যাবেন।


আরোও অন্যান্য খবর
Paris