৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এসসিবি বক্সিং ক্লাবের বক্সিং প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১, ২:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এসসিবি বক্সিং ক্লাবের বক্সিং প্রশিক্ষণ সমাপ্ত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সুফিয়ান চিশতী বক্সিং (এসসিবি) ক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী (মুজিব শতবর্ষ) উপলক্ষ্যে উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণশিবিরের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আলহাজ¦ সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী বক্সারদের সার্টিফিকেট তুলে দেন রাসিকের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ।

সুফিয়ান চিশতী বক্সিং ক্লাবের সভাপতি শফিউল আজম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ মাজেদা বেগম, আলহাজ¦ সুজাউদ্দৌলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজান। নগরীর তেরখাদিয়ায় আলহাজ¦ সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজ মাঠে গত ১২ ডিসেম্বর হতে ৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত ২২দিনব্যাপী এ উন্মুক্ত বক্সিং প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়।সুফিয়ান চিশতী বক্সিং (এসসিবি) ক্লাবের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ শিবিরে ৬ হতে ১৮ বছর বয়সী সকল ১শ ১১জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

এ সময় জাতীয় রেফারি মোঃ রকিবুল হক তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাকিবুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক জামিল আক্তার, জুনিয়র প্রশিক্ষক মুস্তাকিন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন