সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শান্তিরক্ষা মিশনে কঙ্গো পৌঁছেছে নারী পুলিশের ১৮০ সদস্য

Paris
Update : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

এফএনএস : জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় পৌঁছেছে বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের নারী ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ)। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত রোববার রাতে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন নারী পুলিশের ওই সদস্যরা।

এসময় বিমানবন্দরে তাদের বিদায় জানান পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (এইচআর) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান ও এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমান্ডার নাজমুন নাহারের নেতৃত্বে বর্তমান ব্যানএফপিইউ-১, রোটেশন-১৫, মনুসকো, ডিআরসি’র সদস্যরা ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪, মনুসকো, ডিআরসি ইউনিটকে প্রতিস্থাপন করবে। এর আগে বিদায়ী ব্যানএফপিইউ-১ ইউনিটের কমান্ডার ছিলেন মেরিনা আক্তার।

করোনা মহামারির মধ্যে এফপিইউটি সুনামের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছে। ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ। বিগত তিন দশকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিকভাবে প্রশংসা অর্জন করেছে। ২০০৫ সাল থেকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট পাঠানো হয়। এরপর ২০১১ সাল থেকে কঙ্গোতে নারী ফরমড পুলিশ ইউনিট পাঠানো হচ্ছে।

২০১৯ সাল থেকে বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা মিশনটিতে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কোভিড-১৯ অতিমারির বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশের সদস্যরা কঙ্গো, মালি, সাউথ সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন। এ সময় পুলিশের ২১ জন সদস্য জীবন উৎসর্গ করেন।


আরোও অন্যান্য খবর
Paris