প্রেস বিজ্ঞপ্তি : গত শনিবার সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে মাদককে “না” এই প্রতিপাদ্য নিয়ে কাউন্সিলর কাপ মহিষবাথান ক্রিকেট লীগ (এম.সি.এল)-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুল আলম বেন্টু, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর। উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
ট্রফি উন্মোচন করেন মোঃ ওয়াহেদুন নবী অনু, সাধারণ সম্পাদক, জেলা ক্রিড়া সংস্থা। জার্সি প্রদান করেন মোঃ গোলাম সারওয়ার স্বপন। এ সময় সভাপতির বক্তব্যে কাউন্সিলর কামরুজ্জামান কামরু ৫নং ওয়ার্ডের যুব সমাজকে মাদক ও যেকোন প্রকার নেশা থেকে নিজেকে দুরে রাখার অহব্বান জানান। একই সাথে যুব সমাজকে যেকোন প্রকার সামাজিক বিচ্যুতিমূলক কাজ থেকে দুরে থাকতে বলেন।
আয়োজিত এ ক্রিকেট টুর্ণামেন্ট যুবসমাজকে সুস্থ্য প্রতিযোগীতায় উৎসাহিত করবে যা আগামীতে তাদের ব্যক্তি জীবনের সফলতায় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ, রাজপাড়া থানা আরএমপি, বীর মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান, মোঃ আনসারুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, আয়েশা খাতুন নাদিরা, রাসিক সংরক্ষিত কাউন্সিলর, জোন-২।