সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশি তরুণদের প্রশংসায় নিউজিল্যান্ড

Paris
Update : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

এফএনএস : মাউন্ট মঙ্গানুই টেস্টে দ্বিতীয় দিন শেষে অনেকটাই এগিয়ে রয়েছে বাংলাদেশ। আর তাতে বাংলাদেশি তরুণ ক্রিকেটারদের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে পেসার শরিফুল ইসলাম এবং দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর কথা বিশেষভাবে বলতেই হয়। এমনকি তাদের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনার। প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড।

সেখান থেকে দ্বিতীয় দিন গতকাল রোববার ব্যাট করতে নেমেই প্রথম সেশনে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এতে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করেছেন শরিফুল ইসলাম। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৩টি ও ২টি উইকেট নেন মুমিনুল হক। পরে ব্যাটিংয়ে নেমে ৬৪ রান করেছেন নাজমুল শান্ত ও ৭০ রানে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের হয়ে সংবাদ সম্মেলনে আসেন পেসার নিল ওয়াগনার। বাংলাদেশের আউট হওয়া দুটি উইকেটই তার শিকার।

নিল ওয়াগনার বলেন, ‘তরুণ ক্রিকেটাররা আজ অসাধারণ খেলেছে। তারা ধৈর্য ধরে খেলেছে, আমাদেরকে খুব একটা সুযোগ দেয়নি। তারা ক্রিজে মাটি কাঁমড়ে পড়ে ছিল। তারা অনেক বলই ছেড়ে দিয়েছে। যা বড় স্কোর করার সুযোগ সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘তারা (বাংলাদেশি ব্যাটার) অনেক ভালো খেলেছে। সম্পূর্ণ কৃতীর্ত তাদের। যখনই মারার বল পেয়েছে তারা মেরেছে। আবার তারা ভালো বলগুলো ছেড়ে দিয়েছে এবং প্রতিরোধও করেছে।’

এ সময় নিজেদের ব্যর্থতা স্বীকার করে কিউই এই পেসার বলেন, ‘আমরা অনেক লড়াই করেছি এবং খুব চেষ্টা করেছি। কিন্তু দুই প্রান্ত থেকেই অনেক চাপ প্রয়োগের জন্য তা হয়তো যথেষ্ট ছিল না। এটিই টেস্ট ক্রিকেট, আমরা আগামীকাল আবারও সুযোগ পাবো। অবশ্যই নিজেদের সেরাটা দিয়ে এবং চাপ সৃষ্টি করে সকাল সকাল বেশ কিছু উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে ফেরার চেষ্টা থাকবে। আজকের দিনটা আমাদের ছিল না।’


আরোও অন্যান্য খবর
Paris