সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

এবার করোনা আক্রান্ত মেসি

Paris
Update : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

এফএনএস : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শনিবার রাতে দলের সবার করোনা পরীক্ষা করিয়েছে পিএসজি। রোববার প্রাপ্ত রিপোর্টে সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি করোনা পজিটিভ হয়েছে বলে নিশ্চিত করেছে পিএসজি। তবে শুধু মেসি নন, দলটির আরও তিন ফুটবলার করোনায় আক্রান্ত। তারা হলেন লেফট ব্যাক জুয়ান বের্নাট এবং ব্যাকআপ গোলকিপার সার্জিও রিকো এবং ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিটুমাজালা। আক্রান্ত সবাই এখন আইসোলেশনে আছেন।

সোমবার রাতে ফ্রেঞ্চ কাপে ভাস অলিম্পিক ক্লাবের সঙ্গে ম্যাচের আগে এই খবর পিএসজির জন্য নিঃসন্দেহে বড় দুঃসংবাদ। সম্প্রতি ছুটি কাটাতে লিওনেল মেসি সপরিবার আর্জেন্টিনায় গিয়েছিলেন। স্ত্রী রোকুজ্জো এবং সন্তানদের সঙ্গে মেসির একটি নাচের ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। এরপর তিনি প্যারিসে ফিরে দলের সঙ্গে যোগ দিতেই এলো করোনায় আক্রান্ত হওয়ার খবর। এর আগে ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।


আরোও অন্যান্য খবর
Paris