সর্বশেষ সংবাদ
এক বছরের মধ্যে সব স্থানীয় নির্বাচনের পরিকল্পনা নওগাঁয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে ১০১ গ্রাহকের মুখে হাসি বিসিএস-এ রুয়েট শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সাফল্য আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ : পান করে যুবকের মৃত্যু! কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ড্রেনে রক্তাক্ত আহত কুকুর, ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আইসিসি’র জরিমানার মুখে ভারত

Paris
Update : রবিবার, ২ জানুয়ারি, ২০২২

এফএনএস : সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তাছাড়া বিগত ২০২১ সালে ক্রিকেটের অভিজাত ফরম্যাটটিতে বেশ দাপট দেখিয়েছে তারা। কিন্তু এরই মাঝে ভারতকে দুঃসংবাদ শুনতে হলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে তাদের একটি পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।

ধীর গতির ওভাররেটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। ধীর গতির প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হচ্ছে। সেঞ্চুরিয়ান টেস্টে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে ছিল ভারত। ফলে তাদের এখন এই শাস্তির মুখে পড়তে হলো।


আরোও অন্যান্য খবর
Paris