৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

সৌরভ চাইলে এখনই ক্রিকেট খেলতে পারেন : দেবী শেঠী

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১, ১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
সৌরভ চাইলে এখনই ক্রিকেট খেলতে পারেন : দেবী শেঠী
বিজ্ঞাপন

এফএনএস : ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিকে দেখতে এসে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী বলেছেন, সৌরভ এখন পুরোপুরি ফিট। চাইলে এখন ক্রিকেট খেলতে পারবেন, ম্যারাথনে দৌড়াতেও পারবেন। সৌরভ গাঙ্গুলির হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে বিশ্ব ক্রিকেট পাড়ায় দুশ্চিন্তা ভর করেছিল। কলকাতার মহারাজের চিকিৎসার জন্য দেশ-বিদেশ থেকে চিকিৎসকদের ডেকে আনা হয়। সৌরভের চিকিৎসায় ১০ জন চিকিৎসকের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এই টিমের অন্যতম হলেন ডা. দেবী শেঠী।

গতকাল মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশেষ ফ্লাইটে কলকাতায় এসে পৌঁছান এই হৃদরোগ বিশেষজ্ঞ। সাবেক ভারতীয় অধিনায়ককে দেখে তিনি ইতিবাচক কথাই বলেছেন। সৌরভের হৃদপিণ্ডের বাকি দুটি ধমনীতে এখনই কোনো স্টেন্ট বসানো হবে না। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ। সোমবার এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে। হাসপাতালে সৌরভের সঙ্গে কথা বলেন দেবী শেঠী। সৌরভের কাছ থেকে খুঁটিনাটি পুরো বিষয় আরও একবার মন দিয়ে শোনেন তিনি। দেখেন সব রিপোর্ট। সৌরভের চিকিৎসার জন্য গঠন করা মেডিকেল বোর্ডের নয়জন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন দেবী শেঠী।

সেই আলোচনাতেই সৌরভের বাকি দুই ব্লকড ধমনী নিয়ে মত বিনিময় হয় চিকিৎসকদের মধ্যে। তারপরই ঠিক হয়, ওই দুই ধমনীতে এখনই স্টেন্ট কিংবা বাইপাস সার্জারি করা হবে না। সেই সঙ্গে সৌরভকে হাসপাতালে রাখার প্রয়োজন নেই। সাংবাদিকদের দেবী শেঠী বলেন, ‘হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই। শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনো সমস্যা হবে না। একেবারে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সৌরভ ধূমপান করেন না। অন্য কোনো বদভ্যাসও নেই। নিয়মিত শরীরচর্চা করেন। সৌরভ সবই করেছেন। কিন্তু দীর্ঘদিন কোনো শারীরিক পরীক্ষা করাননি। যে পরীক্ষা এই দেশের রাস্তার পাশের যে কোনো ল্যাবরেটরিতেও করানো যায়।

ফলে আগে থেকে তার অসুখের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ‘ এদিকে হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন, সৌরভের বাকি দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে। তবে তা এখনই হচ্ছে না। চিকিৎসকরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন এনজিওপ্ল্যাস্টি করা হবে, তবে তা কবে এবং কখন তা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বেলা ১টায় বুকে ব্যথা নিয়ে আচমকা হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি। তাকে দক্ষিণ কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক ব্যাপারে বিস্তারিত খতিয়ে দেখে জানান ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে সৌরভের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন