নাচোল সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কামার জগদইল মিতালী আদিবাসী যুবসংঘ ফুটবল টুর্নামেন্টের আয়োাজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী কামার জগদইল মাঠ প্রাঙ্গনে ৮টি দল অংশগ্রহণ করে। খেলায় ফাইনালে উঠেন চাঁপাইনবাবগঞ্জের ইয়াংবয়েজ বনাম তানোরের ঝিনাইখোর ফুটবল দল। উভয় দল ১-১ গোল দিতে সক্ষম হয়।
পরে ট্রাইবেকারের মাধ্যমে ২-৩ গোলে ইয়াংবয়েজ দলকে পরাজিত করে ঝিনাইখোর দল চ্যাম্পিয়ন হওয়াার গৌরব অর্জন করেছে। অনুষ্ঠিত খেলায় ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আল মামুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও সাংবাদিক মনিরুল ইসলাম। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গুণিজন শ্রী বলরাম, শ্রী মশায় মার্ডীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উভয় দলের মাঝে প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ।