৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

ইন্ডিজ সিরিজেই সাকিব ছন্দে ফিরবেন : তামিম

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১, ১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
ইন্ডিজ সিরিজেই সাকিব ছন্দে ফিরবেন : তামিম
বিজ্ঞাপন

এফএনএস : স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে একবছর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফেরেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। যদিও চেনা রূপে পাওয়া যায়নি তাকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবশ্য সাকিবের ফর্ম নিয়ে ভাবছেন না। তার বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ছন্দে ফিরবেন সাকিব। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ১২.২২ গড়ে সাকিব করেছিলেন ১১০ রান। সমান ম্যাচে বল হাতে ৬ ইকোনোমিতে নিয়েছিলেন ৬ উইকেট।

এমন পারফরম্যান্সের পরও সাকিবের ওপর আস্থা রাখছেন তামিম। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘সাকিবের একটি দারুণ ক্যারিয়ার রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে সাকিব ছন্দে ফিরে আসবে। আমি সাকিবের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নই। শুধু আমি নই, অনেক ক্রিকেট ভক্তই বিশ্বাস করে সাকিব দ্রুতই ছন্দে ফিরবেন।’ করোনার কারণে প্রতিটি দলকেই জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থেকে ম্যাচ খেলতে হচ্ছে। দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বাংলাদেশের ক্রিকেটারদের এই চ্যালেঞ্জটা নিতে হবে।

তামিমের মতে, বলয়ের ভেতর থেকে সেরা ক্রিকেট খেলাটা বেশ কঠিন, ‘এটা বিরক্তিকর কিনা তা নিশ্চিত নই। তবে এটি অবশ্যই আমাদের মানসিকতায় প্রভাব ফেলে।’ সেটা কীভাবে? তামিমের ব্যাখ্যা, ‘আপনি যখন পারফর্ম করতে পারছেন না, তখন সুরক্ষা বলয়ে ঘুরে দাঁড়ানো আরও কঠিন হয়ে ওঠে। সাধারণত একজন খেলোয়াড় যখন মাঠে ভালো সময় কাটাচ্ছেন না, তখন হোটেলে ফিরে আসার পর সেই খেলোয়াড়টি তার বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে দেখা করতে বের হয়। এটি একজনকে খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। তবে এখন হঠাৎ করে আপনি যখন পারফর্ম করছেন না তখন আপনি ঘরে ফিরে এসে এ নিয়ে ভাবতে থাকেন, এ ছাড়া আপনার করার মতো অন্য কোনও কিছু নেই। এটি বেশ চ্যালেঞ্জিং।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন