২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহাদেবপুরে ক্রিকেট খেলার উদ্বোধন

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ৪:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
মহাদেবপুরে ক্রিকেট খেলার উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোটার, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে মুজিব শতবর্ষ ও বিশ্বাস চত্ত্বরের উদ্বোধন উপলক্ষে ক্রিকেট খেলার উদ্বোধন করা হয়েছে। বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর বিকেল ৪ টায় শিবগঞ্জ মাঠে এ খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ মহাদেবপুর উপজেলা শাখার প্রয়াত সভাপতির সহধর্মীনী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা বিশ্বাস।

এসডি এগ্রোভেট ও রেড ফ্রাইডে’র চেয়ারম্যান এবং উত্তরগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীদের সদস্য মোঃ শাহিনুর আলম শাহিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ আলতাব হোসেন, মাওলানা কারী মোঃ সোলাইমান আলী, উত্তরগ্রাম ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন, সমাজ সেবক কালা সরকার, বিমান সরকার, সুজন দাস প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন চেরাগপুর ইউনিয়ন ছাত্রলীগ একাদশ বনাম নওগাঁ একাদশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন